প্রিন্ট এর তারিখঃ Jul 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মুরাদ আহমদ, জৈন্তাপুর (সিলেট):-পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুস সালাম'র সঞ্চালনায় বাংলাদেশ মুজাহিদ কমিটির জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুখতার সাহেবের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহকারী প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক।
এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শরিফ আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ।
অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বন্ধু প্রতীম সংগঠন জমিয়তে ইসলাম এর নেতৃবৃন্দের মধ্যে মাওলানা স্বাদ উদ্দিন রাব্বানী, মাওলানা বিলাল উদ্দিন, ও শ্রমিক মজলিস এর উপজেলা সভাপতি মাওলানা আলিম উদ্দিন বিন আহমদ প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরেন এবং ইসলামী আদর্শে সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬